গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দেয়ার অনুমতি চেয়েছে পেট্রোবাংলা। জ্বালানি বিভাগের কাছে এ অনুমতি চেয়ে চিঠি দেয়া হয়েছে। অনুমতি পেলে আগামী সপ্তাহে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) জমা দেয়া হবে।
গত সপ্তাহে জ্বালানি মন্ত্রণালয়ে দেয়া চিঠিতে অনুসন্ধান খরচের সঙ্গে সঙ্গে পণ্য হিসেবেও গ্যাসের একটি দাম নির্ধারণের সুপারিশ করেছে পেট্রোবাংলা। ২০০৯ সালের ১ আগস্ট গ্যাসের দাম বাড়ানো হয়েছিল।
পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর বলেন,চলতি সপ্তাহেই এ বিষয়ে মন্ত্রণালয়ের মতামত পাওয়া যেতে পারে।
২০১২ সালের ২০ মে পেট্রোবাংলা বিইআরসির কাছে আবাসিক গ্রাহক ছাড়া অন্য খাতগুলোতে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দেয়। ওই সময় জ্বালানি মন্ত্রণালয়ের অনুরোধের কারণে গ্যাসের দাম বাড়ানো হয়নি।
[b]ঢাকা, ২ মার্চ ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]