বুধবার (২ সেপ্টেম্বর) এলপিজির নতুন মূল্য ঘোষণা করে বিইআরসি। নির্ধারিত দাম একই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
এর আগে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।
বিইআরসির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিভিন্ন ওজনের এলপিজি সিলিন্ডারের দামও পুনর্নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সাড়ে ৫ কেজির সিলিন্ডার ৭২৭ টাকা, সাড়ে ১২ কেজি ১ হাজার ৬৫২ টাকা এবং ১৫ কেজি ১ হাজার ৯৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ১৬ কেজির সিলিন্ডার ২ হাজার ১১৪ টাকা, ১৮ কেজি ২ হাজার ৩৭৮ টাকা, ২০ কেজি ২ হাজার ৬৪২ টাকা এবং ২২ কেজি ২ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, ২৫ কেজির সিলিন্ডারের দাম ৩ হাজার ৩০৩ টাকা, ৩০ কেজি ৩ হাজার ৯৬৪ টাকা, ৩৩ কেজি ৪ হাজার ৩৬০ টাকা এবং ৩৫ কেজি ৪ হাজার ৬২৪ টাকা করা হয়েছে। ৪৫ কেজির সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৯৪৫ টাকা।
বিইআরসি জানিয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত নতুন দাম কার্যকর থাকবে।
এস