চট্টগ্রাম: নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামের কর্ণফুলি ইপিজেডে একটি বিদেশি কারখানায় কয়েক হাজার শ্রমিক কর্মচারী বিক্ষোভ প্রদর্শন ও কারখানা ভাঙচুর করেছে।
বুধবার সকালে কর্ণফুলি ইপিজেডে এ সব ঘটনা ঘটে।
কিউসি বিইউ (বিডি) স্পটিং লিমিটেড নামের একটি কারখানায় ৩ ঘন্টা কাজ বন্ধ রাখে শ্রমিকরা। বেপজা কর্তৃপক্ষ ও মালিক পক্ষের সাথে শ্রমিক প্রতিনিধিদের বৈঠকে এক সপ্তাহের মধ্যে সমস্যার সমধান এবং দাবি মানার আশ্বাসের পর দুপুর থেকে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা।
শ্রমিক প্রতিনিধি সিরাজ ও এরশাদ জানান, সরকার নতুন বেতন কাঠামো ঘোষণা দিলেও কর্তৃপক্ষ তা মানতে না চাওয়ায় শ্রমিকরা সকালে কাজ বন্ধ করে বিক্ষোভ করে কারখানায় ভাঙচুর করেছে। পরে পুলিশ এবং বেপজার কর্মকর্তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিরাজ জানান, এক সপ্তাহের মধ্যে দাবি না মানলে আগামী বুধবার থেকে আমরা কঠোর অন্দোলনে যাবো। জানা গেছে কিউসি বিইউ (বিডি) স্পটিং লিমিটেড-এর এমডি জলিওয়ের পরিবর্তে কারখানার জেনারেল ম্যানেজার জামশেদ বৈঠকে উপস্থিত ছিলেন। কারখানাটিতে গার্মেন্টস পণ্য ছাড়াও তাঁবু তৈরী করা হয় বলে জানা গেছে।
সিইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল মনছুর জানান, বেতন ভাতা নিয়ে কর্ণফুলি ইপিজেডের একটি বিদেশি মালিকানাধীন কারখানায় শ্রমিকরা কর্মবিরতি এবং বিক্ষোভ করেছে। পুলিশ ও বেপজা কর্মকর্তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। ভাঙচুরের কোন ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন।
শ্রেণীহীন
কর্ণফুলি ইপিজেডে শ্রমিক বিক্ষোভ, ভাঙচুর
চট্টগ্রাম: নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামের কর্ণফুলি ইপিজেডে একটি বিদেশি কারখানায় কয়েক হাজার শ্রমিক কর্মচারী বিক্ষোভ প্রদর্শন ও কারখানা ভাঙচুর করেছে। বুধবার সকালে কর্ণফুলি ইপিজেডে এ সব ঘটনা ঘটে।





