যশোরের অভয়নগরে সেলিম শেখ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার সকালে চলিশিয়া গ্রামের ইটভাটার পাশ থেকে তার লাশ উদ্ধার করে।
নিহত সেলিম শেখ অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের বারিক শেখের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা সেলিম শেখকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর রাতে আর তার সন্ধান মেলেনি। শনিবার সকালে স্থানীয় লোকজন চলিশিয়া গ্রামের একটি ইটভাটার পাশে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধারের প্রক্রিয়া শুরু করেছে।
অভয়নগর থানার অফিসার ইন চার্জ (ওসি) খবির উদ্দিন মোল্যা হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে টাইম নিউজ বিডিকে জানান, কে বা কারা কি কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। তবে পারিবারিক বিরোধ নিয়ে এ হত্যা হতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
[b]যশোর, ১ ফেব্রুায়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
শ্রেণীহীন
অভয়নগরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা
যশোরের অভয়নগরে সেলিম শেখ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে চলিশিয়া গ্রামের ইটভাটার পাশ থেকে তার লাশ উদ্ধার করে





