লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের অকিল্লাবাড়ি এলাকায়  স্বেচ্ছাসেবক লীগ নেতা নুর হোসেনকে (২৮) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাত আনুমানিক সাড়ে ১০টার সময় এ ঘটনা ঘটে।
করপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত নুর হোসেন করপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
[b]লক্ষ্মীপুর, ১৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর
[/b]