গাজীপুরের কাপাসিয়ায় শনিবার রাত ৮টার দিকে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে এক যুবক ও এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৪ জন।
নিহতরা হলেন চরনিলক্ষী গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে হিরণ মিয়া (২৫) ও লোহাদী গ্রামের মো. কাজল মিয়ার স্ত্রী শাহনাজ আক্তার (২৫)।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, ঝড়ের সময় হিরণ মিয়া বাইরে থেকে তার বাড়ির দিকে যাচ্ছিলেন এবং শাহনাজ আক্তার বাড়ির আঙিনায় বসেছিলেন।
এদিকে ঝড়ে বেলাসী গ্রামের গিয়াস উদ্দিনের দুটি বসত ঘরের চাল উড়িয়ে নিয়ে যায়।
বেলাসী, চরনিলক্ষী, লোহাদী ও জলপাইতলা গ্রামের কিছু গাছপালা বিভিন্ন রাস্তায় পড়ে রয়েছে।
[b]ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
গাজীপুরে বজ্রপাতে নিহত ২
গাজীপুরের কাপাসিয়ায় শনিবার রাত ৮টার দিকে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে এক যুবক ও এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৪ জন। নিহতরা হলেন চরনিলক্ষী গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে হিরণ মিয়া
শ্রমিক বিক্ষোভে গাজীপুর-সাভারের ৮০ কারখানায় ছুটি ঘোষণা
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করাসহ কয়েকটি দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভের মুখে গাজীপুর ও সাভারের অন্তত ৮০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৩ জনের মৃত্যু
গাজীপুরের টঙ্গী ও শ্রীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) ভোরে টঙ্গীতে অজ্ঞাত গাড়ির চাপায় বাবা ও ছেলের মৃত্যু হয়। একই দিন বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুর রেলগেট এলাকায় মুরগির খাবারবাহী গাড়ির চাপায় এক পথচারী নিহত হন।
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
গাজীপুরের কালিয়াকৈরে ইবনেসিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামে ওষুধ কারখানায় লাগা আগুন চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর নয়, তাঁতীবাজারে প্রিজন ভ্যান থামিয়ে পালান পিচ্চি রাজা: জিএমপি
গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে নয়, ঢাকার তাঁতীবাজার এলাকায় প্রিজন ভ্যান থামিয়ে ৩০ মামলার আসামি পিচ্চি রাজা পালিয়ে যান বলে জানিয়েছে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)।
















