[b]বার্সেলোনা:[/b] দীর্ঘ দুই মাস পর মাঠে নেমেই জোড়া গোল করলেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। তার সঙ্গে সেস ফেব্রিগাসের জোড়া গোলে কোপা ডেল রে'র শেষ-১৬'র প্রথম লেগে গেটাফেকে ৪-০ গোলে হারিয়েছে বার্সেলোনা।
বুধবার ন্যু ক্যাম্পের মাঠে প্রথম একাদশে রাখা হয়নি মেসিকে। দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঠে না নামানোয় মেসি, মেসি রব তোলে স্টেডিয়ামের প্রায় ৪০ হাজার দর্শক। অবশেষে ৬৪ মিনিটে মাঠে নামেন তাদের কাঙ্ক্ষিত ফুটবলার।
কয়েকদিন আগে বার্সা বস জেরার্ডো মার্টিনো বলেছিলেন যে মেসি ফিরে আসবেন আরো বিধ্বংসী হয়ে। তার অনুশীলন দেখে কোচ যেটা ধারণা করেছিলেন তার ব্যতিক্রম হলো না ম্যাচটিতে। খেলার শেষ তিন মিনিটের মধ্যে দুটি গোল করে কোচের কথার মান রাখলেন টানা পঞ্চমবার ফিফা ব্যালন ডি'অর জয়ের স্বপ্ন দেখা মেসি।
ম্যাচটিতে বার্সার শুরুর একাদশে ছিলেন না জাভি ও মেসির মতো তারকারা। আর দলেই ছিলেন না নেইমার। তবে খেলার নয় মিনিটেই ঠিকই বার্সাকে এগিয়ে দিলেন সেস ফেব্রিগাস।
আদ্রিয়ানোর সঙ্গে কার্লোস পুওয়েল ও মাসকারেনোর রক্ষণভাগ ভেদ করতে পারেনি সফরকারী গেটাফে। তবে ৩১ মিনিটে একবার সুযোগ তৈরি করেছিল তারা। কিন্তু তাও ফিরিয়ে দেন বার্সা গোলরক্ষক পিন্টো।
দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে ইনিয়েস্তার বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন মেসি। তবে তার গোল উৎসব শুরু হয় মূল খেলা শেষ হওয়ার আগ মুহুর্তে। ৯০ মিনিটে গোলের সূচনা করেন তিনি। আরা যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে জোড়া গোল করেন তিনি।
মেসি ম্যাচটিতে হয়তো আরো এক গোল বেশি পেতেন। কারণ তার মাঠে নামার এক মিনিট আগে পেনাল্টি থেকে গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন ফেব্রিগাস।
৬২ মিনিটে নিজেদের গোল পোস্টের সামনে পেদ্রোকে ফেলে দেন গেটাফের জুয়ান ভালেরা। ফলে হলুদ কার্ড দেখেন তিনি। আর পেনাল্টি পেয়ে যায় বার্সা। সেখান থেকে গোল করতে ভুল করেননি ফেব্রিগাস।
শ্রেণীহীন
মাঠে নেমেই জোড়া গোল মেসির
দীর্ঘ দুই মাস পর মাঠে নেমেই জোড়া গোল করলেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। তার সঙ্গে সেস ফেব্রিগাসের জোড়া গোলে কোপা ডেল রে'র শেষ-১৬'র প্রথম লেগে গেটাফেকে ৪-০ গোলে হারিয়েছে বার্সেলোনা





