নাটোরের সিংড়া উপজেলার গুড় নদী থেকে হৃদয় (১২) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। সোমবার সকাল ৮টার দিকে তারা লাশটি উদ্ধার করে।
নিহত হৃদয় উপজেলার কলম ইউনিয়নের পারশাঐল গ্রামের হেলালউদ্দিনের ছেলে। এবং গূলাউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
হেলালউদ্দিন জানান, রোববার বিকেলে হৃদয় বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ হয়। তাকে অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও কোথাও পাওয়া যায়নি। পরে সকালে গুড় নদী থেকে এলাকাবাসী হৃদয়ের লাশ উদ্ধার করে তাকে খবর দেয়।
সিংড়া থানার ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
[b]ঢাকা, ২৬মে,(টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]