[b]সিডনি:[/b] ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের অ্যাশেজ টেস্ট সিরিজে ৫-০ ব্যবধানে জেতার পরে টেস্ট র্যাংকিংয়ে দুই ধাপ উন্নতি হয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে অস্ট্রেলিয়া। এর ফলে ইংল্যান্ড ও পাকিস্তানের অবস্থানের অবনতি হয়েছে। আইসিসি প্রকাশিত র্যাঅঙ্কিং অনুযায়ী এই তথ্য পাওয়া গেছে।
ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে ২৮১ রানের বিশাল জয় তুলে নেয়ায় মাইকেল ক্লার্কের দল ১০ পয়েন্ট অর্জন করে ১১১ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান দখল করেছে। তাদের থেকে ছয় পয়েন্ট এগিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। অন্যদিকে ১৩৩ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা সুস্পষ্টভাবেই শীর্ষস্থানটি ধরে রেখেছে। অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত হওয়ায় ৯ পয়েন্ট হারিয়ে ১০৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নেমে গেছে ইংল্যান্ড। আর তাদের থেকে পাঁচ পয়েন্ট পিছিয়ে পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তান।
২০১৩ সালে চার ম্যাচের টেস্ট সিরিজে ভারতের কাছে ৩-১ ব্যবধানে এবং ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ সিরিজে ৩-০ তে পরাজিত হওয়া অস্ট্রেলিয়ার জন্য এই ফিরে আসা ছিল সত্যিই সৌভাগ্যের। এই রেটিং পয়েন্ট অর্জনের পরে ক্লার্কের এখন লক্ষ্য টেস্ট ক্রিকেটের শীর্ষ স্থানটি ফিরে পাওয়া। ফেব্রুয়ারি-মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজটাকেই এই লক্ষ্য পূরণে অন্যতম গুরুত্বপূর্ণ সিরিজ হিসেবে বিবেচনা করছেন ক্লার্ক।
অ্যাশেজ জয়ে র্যাংকিংয়ে তৃতীয় স্থানে উঠে এলো অস্ট্রেলিয়া
সিডনি: ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের অ্যাশেজ টেস্ট সিরিজে ৫-০ ব্যবধানে জেতার পরে টেস্ট র্যাংকিংয়ে দুই ধাপ উন্নতি হয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে অস্ট্রেলিয়া। এর ফলে ইংল্যান্ড ও পাকিস্তানের অবস্থানের অবনতি হয়েছে। আইসিসি প্রকাশিত র্যাঅঙ্কিং অনুযায়ী এই তথ্য পাওয়া গেছে।
মোস্তারির ঐতিহাসিক সেঞ্চুরির পরও অস্ট্রেলিয়ার কাছে হার বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে সোবহানা মোস্তারির ঐতিহাসিক সেঞ্চুরিও জয় এনে দিতে পারেনি বাংলাদেশকে। জর্জিয়া ভলের দুর্দান্ত শতকে ভর করে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা।
অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান
অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে ৯ দিনের সরকারি সফরে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (৩ অক্টোবর) তিনি ঢাকা ত্যাগ করেন।
ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচে প্রথমার্ধেই ৪ গোল
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচেও স্বস্তিতে নেই ব্রাজিল। ব্রিসবেনের ল্যাং পার্কে প্রথমার্ধ শেষে স্কোরলাইন ২-২। এর আগে টাউনসভিলে দুই দলের প্রথম ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল।
জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া
ফসল কাটার মৌসুম সামনে রেখে কৃষি শ্রমিকদের দ্রুত ভিসা দেওয়ার উদ্যোগ নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। শ্রমিক সংকটের আশঙ্কায় থাকা দেশটির কৃষক ও খামার মালিকদের জন্য এ উদ্যোগ স্বস্তি তৈরি করেছে।
দুর্দান্ত শুরুর পরও অস্ট্রেলিয়ার হার
সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৬৭ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। শুরুতে দারুণ ব্যাটিং করে জয়ের সম্ভাবনা জাগালেও পরে ব্যাটিং ধসে নির্ধারিত লক্ষ্যের অনেক আগেই অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।
















