সিলেটের ফেঞ্চুগঞ্জের পল্লীতে যৌতুকের টাকা না পেয়ে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার পশ্চিম আশিঘর গ্রামে সোমবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম সালমা বেগম (২০)। তিনি সাদ্দাম হোসেনের স্ত্রী।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ সালমার শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে আটক করেছে।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ২০১২ সালে মার্চে সাদ্দাম হোসেনের সঙ্গে সালমার বিয়ে হয়। বিয়ের ৩ মাস পর থেকেই যৌতুকের জন্য সালমার ওপর নির্যাতন করা হচ্ছিল।এ ঘটনায় নিহতের মা রাছনা বেগম বাদী হয়ে ফেঞ্চুগঞ্জ থানায় চারজনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। মামলা নং-১(৬)১৪।
মামলায় নিহত সালমার স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে আসামি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
[b]ঢাকা, ২ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]
শ্রেণীহীন
সিলেটে গৃহবধূকে হত্যা, আটক ৩
সিলেটের ফেঞ্চুগঞ্জের পল্লীতে যৌতুকের টাকা না পেয়ে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পশ্চিম আশিঘর গ্রামে সোমবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম সালমা বেগম (২০)। তিনি সাদ্দাম হোসেনের স্ত্রী।





