[b]নিউজিল্যান্ড:[/b] সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে সিরিজের তৃতীয় ওয়ানডেতে হারিয়েছে নিউজিল্যান্ড। ফলে, পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। শনিবার ভোর রাতে অনুষ্ঠিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্বতিতে ৫৮ রানের জয় পায় স্বাগিতকরা।
ওভালের নেক্সন স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে স্বাগতিক নিউজিল্যান্ড। শুরু থেকেই ভালো করতে থাকে নিউজিল্যান্ড। উদ্বোধনীতে ৫৬ রান জমা করেই সাজঘরের পথে হাঁটেন জেসি রাইডার।
ওয়ান ডাউনে নামা কেন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে ৮৮ রানের জুটি গড়েন অন্য ওপেনার মার্টিন গাপটিল। টিনো বেস্টের বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে বিদায় নেওয়ার আগে ৫৫ বলে ৪৭ রান করেন কেন উইলিয়ামসন।
তৃতীয় উইকেট জুটিতে রস টেইলরকে সঙ্গে নিয়ে ৫৯ রান করেন গাপটিল। ক্যাচ তুলে বিদায় নেওয়ার আগে চার বাউন্ডারি ও দুই ওভার বাউন্ডারিতে ৮১ রান করেন মার্টিন গাপটিল। রস টেইলরের করা ৪৪ বলের ৪৯ রানের সহায়তায় ছয় উইকেটে ২৮৫ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড ক্রিকেট দল।
টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পরে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। দুই রানেই দুই ওপেনারের উইকেট নেই। তৃতীয় উইকেট জুটিতে ল্যান্ডন সিমন্সকে সঙ্গে নিয়ে ৬০ রানের জুটি গড়ে প্রাথমিক ধকল সামাল দেন ক্রিক অ্যাডোয়ার্ডস। রান আউটের কবলে পরার আগে ২৪ রান করেন ক্রিক অ্যাডোয়ার্ডস।
কেন উইলিয়ামসনের গতির মুখে পরার ৪৮ বলে ৪৩ রান করেন সিমন্স। দ্রুত বিদায় নেন নারসিং ডিও নারিন। ৩৩.৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১৩৪/৫ রান। এমন অবস্থায় বৃষ্টির বাগড়া। মুশলধারে বৃষ্টি হওয়ায় খেলা আর মাঠে গড়ায়নি। বৃষ্টি আইনে ৫৮ রানে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ।
শ্রেণীহীন
সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড
নিউজিল্যান্ড: সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে সিরিজের তৃতীয় ওয়ানডেতে হারিয়েছে নিউজিল্যান্ড। ফলে, পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। শনিবার ভোর রাতে অনুষ্ঠিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্বতিতে





