যশোর জেলার শার্শা উপজেলা জামায়াতের রোকন ও শিক্ষাবিষয়ক সম্পাদক মাওলানা ফারুক হাসানকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় শার্শার জামতলা বাজার থেকে তাকে আটক করা হয়।
মাওলানা ফারুক হাসান উপজেলার সামটা গ্রামের হাজী ছাবেদ আলির ছেলে। তিনি বাগআঁচড়া ডাক্তার আফিল উদ্দিন ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ পদে কর্মরত আছেন।
শার্শা থানার ওসি আহম্মেদ কবীর হোসেন জামায়াত নেতা আটকের বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, শান্তিশৃঙ্খলার বিঘ্ন ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগে তাকে আটক করা হয়। এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এ দিকে শার্শা উপজেলা জামায়াতের আমির মাস্টার রেজাউল করিম দ্য রিপোর্টকে মাওলানা ফারুক হাসান যে উপজেলা জামায়াতের রোকন ও শিক্ষাবিষয়ক সম্পাদক তা নিশ্চিত করেছেন।
ঢাকা, ৫মে (টাইমনিউজবিডি) //জেডআই
শ্রেণীহীন
শার্শা উপজেলা জামায়াতের নেতা আটক
যশোর জেলার শার্শা উপজেলা জামায়াতের রোকন ও শিক্ষাবিষয়ক সম্পাদক মাওলানা ফারুক হাসানকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় শার্শার জামতলা বাজার থেকে তাকে আট





