দিনাজপুর মধ্যপাড়া কঠিন শিলা খনির গেটে অবরোধ কর্মসূচি পালন করছে এলাকাবাসী। খনি এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারসহ এলাকার বেকারদের চাকুরি প্রদান, খনিতে বিস্ফোরণের কারণে ফাটল ঘরবাড়ির তদন্তসাপেক্ষে ক্ষতিপূরণ প্রদানসহ ৪ দফা দাবিতে তারা এ অবরোধ কর্মসূচি পালন করছেন।
রোববার সকাল সাড়ে ৮টা থেকে শিলা খনির আশপাশের ৫ টি গ্রামের জনগণ মধ্যপাড়া ক্ষতিগ্রস্ত পরিবার কল্যাণ কমিটির ব্যানারে এই কর্মসূচি পালন করা হচ্ছে।
এলাকাবাসী জানায়, খনি চালু হওয়ার পর থেকে ভূগর্ভস্থ থেকে উত্তোলিত নোনা পানির কারণে এলাকার জমিতে ভালোভাবে আবাদ হচ্ছে না। এছাড়াও খনির ভূ-গর্ভে বিস্ফোরণের কারণে এলাকার বিভিন্ন বাড়িতে ফাটল দেখা দিয়েছে।
বিক্ষুব্ধরা জানান, খনির জন্য অধিগ্রহণকৃত জমির ১০ শতাংশ মূল্য এখনও দেয়া হয়নি। অথচ খনি তৈরির সময়ে বলা হয়েছিল এই এলাকার ক্ষতিগ্রস্ত ও বেকারদের চাকুরি প্রদান করা হবে। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও তাদেরকে কোন প্রকার সুযোগ-সুবিধা প্রদান করা হয়নি।
মধ্যপাড়া ক্ষতিগ্রস্ত পরিবার কল্যাণ কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুকুল জানান, এর আগেও ৪ দফা দাবিতে কর্তৃপক্ষকে স্মারকলিপি প্রদান করা হয়েছিল। কিন্তু দাবির ব্যাপারে কর্তৃপক্ষ কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করেনি। এ কারণেই আমরা বাধ্য হয়ে অবরোধ কর্মসূচি পালন করছি।
এ ঘটনায় সকাল থেকেই পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম, ওসি নুরুজ্জামান তালুকদারসহ বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে।
[b]দিনাজপুর, ৯ মার্চ (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
মধ্যপাড়া কঠিন শিলা খনিতে এলাকাবাসীর অবরোধ