ফেনী ও মুন্সিগঞ্জসহ বেশ কয়েকটি স্থানে সরকার সমর্থিত নেতাদের ভোট কেন্দ্র দখলের চেষ্টা চলছে।
জানা গেছে, ফেনীর পরশুরাম এবং পশ্চিম সোনাপুরের ৫টি কেন্দ্র থেকে ১৯ দল সমর্থিত প্রার্থীর পোলিং এজেন্টদেরকে বের করে দিয়েছে সরকার সমর্থিত প্রার্থীর নেতাকর্মীরা।
সকালে নির্ধারিত সময়ে ভোট শুরু হওয়ার ঘন্টাখানেক পরে তাদেরকে মারধর করে বের করে দেয় স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম সোনাপুরের একটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণ পরে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এসময় স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা এসে বিএনপি সমর্থিত প্রার্থীর পোলিং এজেন্টদেরকে কেন্দ্র থেকে বের করে দেয়।
কর্তব্যরত প্রিসাইডিং অফিসার ড. আহসান উল্লাহ ককটেল বিস্ফোরণের ঘটনা স্বীকার করলেও এজেন্টদেরকে বের করে দেওয়ার কথা জানেন না বলে জানান। তিনি বলেন, আমি ককটেল বিস্ফোরণের বিষয়টি প্রশাসনকে জানিয়েছি।
এদিকে পরশুরাম উপজেলার ভনুকুন্ঠা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর কেতরাঙ্গা মাদ্রাসা, দক্ষিণ কেতরাঙ্গা জুনিয়র উচ্চবিদ্যালয়, দক্ষিণ গোথুমা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে জোরপূর্বক ১৯ দল সমর্থিত প্রার্থীর পোলিং এজেন্টদেরকে বের করে দিয়েছে আওয়ামী লীগ কর্মীরা।
এছাড়া পশ্চিম সোনাপুরের ফেনী বালিকা বিদ্যানিকেতন, বিরিনসি সুফিয়া নুরিয়া মাদ্রাসাসহ বেশ কয়েকটি কেন্দ্রে ভোটার উপস্থিতি একবারেই কম। কেন্দ্রের বাইরে বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে ভোট প্রদানে বাধা দেওয়া হয়েছে বলে এসব কেন্দ্রগুলোতে উত্তেজনা বিরাজ করছে।
মুন্সীগঞ্জের শ্রীনগরে বিভিন্ন ভোট কেন্দ্রে আওয়ামী ক্যাডাররা বিএনপি সমর্থকদের ভোট প্রদানে বাধা দিচ্ছে।
বিএনপি সমর্থিত প্রার্থীর কর্মীরা অভিযোগ করে বলেন, ভোট গ্রহণের শুরুতেই আওয়ামী সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী সেলিম ভুঁইয়ার সমর্থকরা কেন্দ্রে কেন্দ্রে অবস্থান নিয়ে বিএনপি সমর্থকদের ভোট কেন্দ্রে প্রবেশ ও ভোটদানে বাধা দিচ্ছে। সকাল ৯টার দিকে ভাগ্যকূল হরেন্দ্রলাল উচ্চ বিদ্যালয় ও হাসুয়া ইউনিয়নের লস্কর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চিত্র দেখা গেছে।
কেন্দ্র দু’টিতে যেতে বাধা দেয়া হয়েছে বলে বিএনপি সমর্থিত প্রার্থী হাজি মমিন আলীর কয়েকজন কর্মী অভিযোগ করেন। তারা বলেন, এমনকি মহিলাদের লাইন থেকে বের করে দেয়া হয়েছে। এ নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
[b]ঢাকা,এএ,২৭ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
বিভিন্ন স্থানে ভোট প্রদানে বাঁধা
ফেনী ও মুন্সিগঞ্জসহ বেশ কয়েকটি স্থানে সরকার সমর্থিত নেতাদের ভোট কেন্দ্র দখলের চেষ্টা চলছে। জানা গেছে, ফেনীর পরশুরাম এবং পশ্চিম সোনাপুরের ৫টি কেন্দ্র থেকে ১৯ দল সমর্থিত প্রার্থীর পোলিং এজেন্টদেরকে বের করে দিয়েছে সরকার সমর্থিত প্রার্থীর নেতাকর্মীরা। সকালে নির্ধারিত সময়ে ভোট শুরু হওয়ার
শ্রমিক অসন্তোষকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী
শ্রমিক অসন্তোষকে কাজে লাগিয়ে সরকারকে বেকায়দায় ফেলতে দেশি-বিদেশি বিভিন্ন মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দাবি করেন, পরাজিত শক্তি শ্রমিকদের ভুল বুঝিয়ে রাস্তায় নামানোর চেষ্টা করছে। তবে এসব ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে সরকার কাজ করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ শ্রমিকদের বিক্ষোভে কিছু শিল্পমালিক,সাবেক এমপি-মন্ত্রীরাও জড়িত
পোশাকশ্রমিকদের চলমান বিক্ষোভকে ঘিরে অস্থিরতা তৈরির অভিযোগ উঠেছে কয়েকজন শিল্পমালিকের বিরুদ্ধে। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা রয়েছেন। এ ছাড়া সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীরাও এতে জড়িত বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আমুসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমুসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) দাখিল করা হয়েছে।
শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতার নেপথ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ
রাজধানীর মিরপুর ও আশপাশের এলাকায় পোশাক শ্রমিকদের নামে সংগঠিত সহিংসতায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সরাসরি উসকানি ও নাশকতায় জড়িত রয়েছে বলে জানিয়েছে আইন প্রয়োগকারী সংস্থা। সাধারণ শ্রমিকদের এই যৌক্তিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত ও দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে বলে সরকারি দায়িত্বশীল মহল থেকেও জানানো হয়েছে।
মিরপুরে পুলিশের গাড়িতে আগুন আ.লীগ-ছাত্রলীগের ১১ নেতাকর্মী আটক
মিরপুরে ৩০ হাজার টাকা বেতন নির্ধারণের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে মিশে অগ্নিসংযোগ ও নাশকতার চেষ্টার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
















