[b]ঢাকা:[/b] মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মাওলানা ফজলুর রহমান বলেছেন, 'রোববার অনুষ্ঠিত একতরফা নির্বাচন ছিল জাতির সঙ্গে শেখ হাসিনার প্রতারণার নির্লজ্জ মহড়া। কিন্তু অতিচালাকি করতে গিয়ে তিনি ধরা খেয়ে গেছেন।'
রোববার দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের পর সন্ধ্যায় এক বিবৃতিতে খেলাফতে ইসলামীর আমীর এ কথা বলেন।
তারা বলেন, এই নির্বাচনে উদ্বেগ-উৎকণ্ঠা আর সহিংসতা প্রত্যক্ষ করেছে দেশবাসীসহ গোটা বিশ্ব। ভোটার উপস্থিতি ছিল একেবারে শূন্যের কোটায়। সারা  দেশে  কেন্দ্র দখল করে জাল ভোট দিয়েও ছয় শতাংশ  ভোট কাস্ট করা সম্ভব হয়নি বলে দাবি করেন তারা।
খেলাফতের নেতারা বলেন, প্রার্থী ও ভোটারবিহীন একক নির্বাচন দেশে-বিদেশে কোণোভাবেই গ্রহণযোগ্যতা পাবে না।,  দেশবাসীর নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আরো  জোরালো হবে।
অবশ্যই শেখ হাসিনার পতন হবে। জাতি আওয়ামী দুঃশাসনের কবল থেকে মুক্ত হবে বলেও আশাবাদ ব্যাক্ত করেন তারা।