চট্টগ্রামের প্রবর্তক মোড়ে সিএসসিআর নামের একটি ক্লিনিকের সিসিইউতে আগুন লেগেছে।
শনিবার সকালে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।
আগুন লাগার পর পরই ওই ক্লিনিকে অবস্থানরত রোগীদেরকে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় সরিয়ে ফেলা হয়।
রিপোর্ট লেখা পর্যন্ত ভবনটিতে আগুন জ্বলছিল।
[b]ঢাকা, ১০ মে (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]