নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রয়াত প্যানেল মেয়র নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলামকে হত্যার হুমকির অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মঙ্গলবার রাত ১২টার দিকে এ জিডি করা হয় বলে থানা সূত্রে জানা গেছে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসর ইনচার্জ (ওসি) আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, থানায় জিডি করা হয়েছে।  কে বা কারা হত্যার হুমকি দিচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল অপহরণের পর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাত হত্যাকাণ্ডের পর বিভিন্ন সময় র্যা ব কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে আসছিলেন শহীদুল ইসলাম।
[b]ঢাকা, ২১ মে (টাইমনিউজবিডি.কম)//জেইউ[/b]