ভারতের ৬৪তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আজ রবিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে দুই দেশের সীমান্তে পণ্যবাহী শত শত ট্রাক আটকা পড়েছে।
এদিকে, আমদানি রফতানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক আছে বলে জানিয়েছে কাষ্টমস কর্তৃপক্ষ।
ব্রা‏হ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল বলেন, প্রজাতন্ত্র দিবসে রোববার সে দেশে সরকারি ছুটি থাকায় আমদানি রফতানি বন্ধ রাখা হয়েছে।  তবে সোমবার থেকে পণ্য আমদানি রফতানি স্বাভাবিক থাকবে।
[b]ঢাকা, ২৬ জানুয়ারি (টাইম নিউজ বিডি.কম)//এএইচ[/b]