যশোর-মাগুরা মহাসড়কের লেবুতলা নামক স্থানে সোহাগ পরিবহনের একটি বাস উল্টে ২০জন আহত হয়েছেন। শুক্রবার দুপুর ২টায় বেনাপোল থেকে ঢাকাগামী বাসটির এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান,সোহাগ পরিবহনের বাসটি লেবুতলায় পৌঁছালে একটি মোটর সাইকেলকে সাইড দিতে গিয়ে রাস্তার উপর উল্টে যায়। এতে ২ মোটরসাইকেল আরোহী বাসের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। সেই সাথে আহত হন বাসের আরো ১৮ জন যাত্রী।
আহতদের ৫ জনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ক্রেন দিয়ে গাড়িটি উদ্ধার করে।
কোতোয়ালী থানার অফিসার ইন চার্জ (ওসি) এমদাদুল হক শেখ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে ।
সোহাগ পরিবহন সূত্র জানা যায়,যাত্রীদের অধিকাংশ কলকাতার যাত্রী ছিলেন।
[b]ঢাকা, ২১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]