নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ দলীয় জোটের একক প্রার্থী ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে বনপাড়া ডিগ্রি কলেজ চত্বরে উপজেলা উনিশ দলীয় ঐক্যজোটের উদ্যোগে তৃণমূল প্রতিনিধি সভায় এ ঘোষণা দেওয়া হয়।
নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি একরামুল আলম, ভাইস চেয়ারম্যান পদে জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল হাকিম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা দলের সভানেত্রী হেলেনা পারভীনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
সভায় উপজেলা আহ্বায়ক একরামুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আমিনুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন খান, সাবেক এমপি সুফিয়া হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হজরত আলী, লিয়াকত আলী আলম, এম এ আলীম, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আবুল হোসাইন, সাবেক উপজেলা চেয়ারম্যান সানাউল্লা নুর বাবুর সহধর্মিণী মহুয়া নুর বাবু, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান আজাহার আলী খলিফা, সোলায়মান আলী, লুৎফর রহমান, চেয়ারম্যান রাশেদুল আলম রাসেল, সরদার রফিকুল ইসলাম, হাবিবুর রহমান প্রমুখ।
দুইটি পৌরসভা ও সাতটি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলায় মোট ভোটার ১ লাখ ৯০ হাজার ২৯০ জন।
আগামী ২৩ মার্চ এ উপজেলার ৮১টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
[b]ঢাকা, ৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
বড়াইগ্রামে ১৯ দলের একক প্রার্থী
নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ দলীয় জোটের একক প্রার্থী ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে বনপাড়া ডিগ্রি কলেজ চত্বরে উপজেলা উনিশ দলীয় ঐক্যজোটের উদ্যোগে তৃণমূল প্রতিনিধি সভায় এ ঘোষণা দেওয়া হয়।





