বেইজিং: পূর্ব চীন সাগরের বিতর্কিত পানিসীমায় রোববার আবার চীনা জাহাজ ঢুকেছে। জাপানি উপকূলরক্ষীরা জানিয়েছেন,তিনটি চীনা জাহাজ সেনকাকু বা দিয়াওয়ু দ্বীপপুঞ্জের পানিসীমায় প্রবেশ করেছে। নতুন বছরে এই প্রথম চীনা জাহাজ ওই এলাকার পানিসীমানায় প্রবেশ করল।
স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় চীনা উপকূলরক্ষীদের তিনটি জাহাজ বিতর্কিত পানিসীমার ১২ নটিক্যাল মাইলের মধ্যে প্রবেশ করে। দুই ঘণ্টা অবস্থানের পর জাহাজগুলো ওই এলাকা ত্যাগ করে।
গত ২৯ ডিসেম্বর শেষবারের মতো ওই এলাকায় চীনা যুদ্ধজাহাজ প্রবেশ করে প্রায় তিন ঘণ্টা অবস্থান করেছিল।
এই এলাকার মালিকানা নিয়ে চীন ও জাপানের মধ্যে তীব্র বিরোধ রয়েছে।
শ্রেণীহীন
বিতর্কিত পানিসীমায় আবার চীনা জাহাজ