অবশেষে সন্ধান পাওয়া গেল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামের। তবে জীবিত নয় মৃত।
বুধবার দুপুরে বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকার শীতলক্ষ্যা থেকে উদ্ধার হওয়া ৬ জনের লাশের মধ্যে পাওয়া গেছে তার লাশ। লাশটি শনাক্ত করেন নজরুল ইসলামের স্ত্রী সেলিনা।
[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1398870620.jpg[/img]
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার মোর্শেদ জানান,শীতলক্ষ্যায় ৬টি মৃতদেহ পাওয়া গেছে। নিহত সবার বয়স ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্যানেল মেয়র নজরুল ইসলাম তার চার সহযোগীসহ চারজন ২৭ এপ্রিল অপহৃত হন। ফতুল্লা এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। নজরুল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।
ঘটনার জন্য নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম অভিযোগ করে বলেন,তার স্বামীর উন্নয়ন কার্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে এবং চাঁদাবাজিতে বাধা দেয়ায় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ৪ নং ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন এবং সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে র্যাব পরিচয়ে অপহরণ করিয়েছেন।
নারায়ণগঞ্জের রাজনীতিতে কাউন্সিলর নজরুল ইসলাম এবং নূর হোসেন উভয়ই সংসদ সদস্য শামীম ওসমানের অনুসারী হিসেবে পরিচিত।
[img]http://www.timenewsbd.com/contents/public/201405/1398916873.jpg[/img]
নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি জানান,রবিবার দুপুর ২টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনে থেকে কাউন্সিলর নজরুলকে বহনকারী প্রাইভেটকারটিকে সামনে এবং পেছন থেকে দুটি মাইক্রোবাস ঘিরে ধরে। পরে নজরুলসহ পাঁচজনকে অস্ত্রের মুখে তাদের প্রাইভেটকার থেকে নামিয়ে মাইক্রোবাসে তুলে নেয়া হয়। অপহৃরণকারীদের দুই-তিনজন কাউন্সিলর নজরুলের প্রাইভেটকারটিতে উঠে সেটি চালিয়ে নিয়ে যায়। গাড়িগুলো লিঙ্ক রোডের সাইনবোর্ডের দিকে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
কাউন্সিলর নজরুলের সঙ্গে অপহৃত অপর চারজন হলেন কাউন্সিলরের প্রাইভেট কারের চালক (নাম জানা যায়নি),বন্ধু তাজুল,স্বপন ও লিটন।
কাউন্সিলর নজরুল কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে একটি জোড়া খুনসহ কমপক্ষে ১৫টি মামলা এবং অসংখ্য জিডি রয়েছে। ঢাকার ধানমন্ডি থানায় দায়েরকৃত অ্যাডভোকেট বাবর আলী হত্যা মামলায় নজরুল নিম্ন আদালতে ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত হলেও পরে উচ্চ আদালত থেকে তিনি বেকসুর খালাস পান।
[b]ঢাকা, ৩০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
শীতলক্ষ্যায় প্যানেল মেয়রসহ ৬ জনের লাশ
অবশেষে সন্ধান পাওয়া গেল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামের। তবে জীবিত নয় মৃত। বুধবার দুপুরে বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকার শীতলক্ষ্যা থেকে উদ্ধার হওয়া ৬ জনের লাশের মধ্যে পাওয়া গেছে তার লাশ। লাশটি শনাক্ত করেন নজরুল ইসলামের স্ত্রী সেলিনা





