পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা নির্বাচন আগামী ১৯ জুন অনুষ্ঠিত হবে। সীমানা নিয়ে আইনি জটিলতা থাকায় রাঙ্গাবালী উপজেলার নির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখার সহকারি সচিব আশফাকুর রহমান এ তথ্য জানান।
রাঙ্গাবালি উপজেলার নির্বাচন আগামী ১৯ মে হওয়ার কথা ছিল। কিন্তু সীমানা নিয়ে আইনি জটিলতা থাকায় এ নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।
এ বিষয়ে নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখার সহকারি সচিব আশফাকুর রহমান বলেন,রাঙ্গাবালী উপজেলা নির্বাচন আগামী ১৯ জুন অনুষ্ঠিত হবে। ২৫ মে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র বাছাই হবে ২৭ মে এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ৩ জুন নির্ধারণ করা হয়েছে ।
[b]ঢাকা, এএম, ১৬ মে (টাইমনিউজবিডি.কম)[/b]
শ্রেণীহীন
রাঙ্গাবালী উপজেলার ভোট গ্রহন ১৯ জুন
পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা নির্বাচন আগামী ১৯ জুন অনুষ্ঠিত হবে। সীমানা নিয়ে আইনি জটিলতা থাকায় রাঙ্গাবালী উপজেলার নির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখার সহকারি সচিব আশফাকুর রহমান এ তথ্য জানান। রাঙ্গাবালি উপজেলার নির্বাচন আগামী ১৯ মে হওয়ার কথা ছিল। কিন্তু সীমানা নিয়ে আইনি জটিলতা থাকায় এ নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।





