সৃষ্টি জগতে কত কিছুইনা ঘটে।এর মধ্যে যদি অস্বাভাবিক ভাবে কিছু ঘটে তা হবে সত্যিই আকর্ষণীয়। তেমনি এমন একটা ঘটনা ঘটেছে রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলা সদরের ঐক্যজাই কার্বারী পাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার কৃষক ফজর আলীর বসতভিটায় একটি লাউ গাছের এক বোটায় লাউ ধরেছে ১৪৮টি। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিভিন্ন স্থান থেকে লোকজন ঘটনাটি নিজ চোখে দেখতে আসছে ফজর আলীর বাড়িতে। তিনি মনে করেন- এটি আল্লাহর রহমতের একটি নিদর্শন।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস জানান, গাছটি হয়তো কোনো না কোনোভাবে আঘাত পেয়েছিল। যার ফলে এমনটি হয়েছে। এছাড়া এটি জেনিটিক বা হরমনজনিত কারণেও হতে পারে জানিয়ে তিনি বলেন, এ লাউগুলো দেখতে একটু অন্যরকম মনে হলেও এগুলো খেতে কোনো সমস্যা হবেনা।
[b]রাঙ্গামাটি, ১১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]