চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। বুধবার বিকালে সাড়ে ৪টায় উপজেলার বড়তাকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরোও একজন আহত হয়েছেন।
নিহতরা হলেন,করেরহাট এলাকার শাহাদাত হোসেন (২৬),মায়ানী এলাকার আব্দুর রহিমের পুত্র মোহাম্মদ সাইম (২৪)। আহত গোলাম মাওলা (১৭) মসজিদিয়া এলাকার নুর নবীর পুত্র ।
জোরারগঞ্জ চৌধুরীহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মেহেদী হাসান জানান,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া এলাকায় দ্রুতগামী ট্রাক (ঢাকা মেট্রো-ন ১১-২৪-৪৭) এর সঙ্গে সিএনজি অটোরিক্সা (নং ফেনী ফ ১১-২৫-৬৯) মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ২জন নিহত হয়।
আহত গোলাম মাওলাকে প্রথমে উপজেলার মাতৃকা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি ঘটায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
[b]ঢাকা, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২
চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। বুধবার বিকালে সাড়ে ৪টায় উপজেলার বড়তাকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরোও একজন আহত হয়েছেন





