পবিত্র কাবা শরীফ ধোওয়ার কাজে অংশ নিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল ইসলাম। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ধৌত করা হয় পবিত্র কাবা শরীফ। এসময় সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূত নিজেই সে কাজে লেগে পড়েন।
এর আগে বাংলাদেশ দূতাবাসকে পবিত্র কাবা শরীফ ধৌত করার কাজে অংশ নেয়ার আমন্ত্রণ জানায় দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সৌদি বাদশা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল সৌদ এর পক্ষে মক্কার গভর্নর যুবরাজ মিশাল বিন আবদুল্লাহর নেতৃত্বে দুই পবিত্র মসজিদের (মক্কা ও মদীনা) প্রেসিডেন্সি প্রধান আবদুর রহমান আল সুদাইস, সৌদি আরবের সংস্কৃতি ও তথ্যমন্ত্রী আবদুল আজিজ খোজা ছাড়াও সৌদি সরকারের গুরুত্বপুর্ণ ব্যক্তিত্ব, কয়েকটি মুসলিম দেশের সরকার প্রধান ও কুটনীতিকরা পবিত্র কাবা ঘর ধোওয়ার এই কাজে অংশ নেন।
কাবা শরীফ ধুয়ে পরিষ্কার করার পর তার সামনে দাঁড়িয়ে অংশগ্রহণকারীরা নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহ্র কাছে শুকরিয়া জানান।
[b]ঢাকা, ৩০ মে (টাইমনিউজবিডি.কম) //এএইচ[/b]
পবিত্র কাবা শরীফ ধোওয়ার কাজে রাষ্ট্রদূত শহীদুল
পবিত্র কাবা শরীফ ধোওয়ার কাজে অংশ নিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল ইসলাম। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ধৌত করা হয় পবিত্র কাবা শরীফ। এসময় সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূত নিজেই সে কাজে লেগে পড়েন।
আলজেরিয়ার রাষ্ট্রদূতের কাছে জামায়াত আমিরের লেখা চিঠি হস্তান্তর
আলজেরিয়ার ৭২তম বিপ্লববার্ষিকী উপলক্ষে ঢাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল। এ সময় দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের লেখা আলজেরিয়ার প্রেসিডেন্ট বরাবর একটি চিঠি দেশটির রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানির কাছে হস্তান্তর করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
ধানমন্ডিতে ছুরিকাঘাতে সাবেক রাষ্ট্রদূতের স্ত্রী খুন
রাজধানীর ধানমন্ডিতে ছেলের ছুরিকাঘাতে আফিয়া আক্তার (৬৮) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছেলে তাহসিন আরিফ অর্নবকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের: প্রতিমন্ত্রী
জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে ঢাকায় রাখার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত নিজস্ব বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে রাষ্ট্রদূত থাকছেন না।
প্রধানমন্ত্রীর সফরের আগে ঢাকায় ফেরানো হলো জাপানের রাষ্ট্রদূতকে
আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফর করবেন। সরকারপ্রধানের সফরে অংশ না নেওয়ার জন্য জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
জয়শংকরের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা
দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে রোববার দুপুরে এক বৈঠকে মিলিত হয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর।
















