রোববার (১ নভেম্বর) রাজধানীর নিকুঞ্জের লা মেরিডিয়ান ঢাকার স্কাই বলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানি ও তাঁর সহধর্মিণী মেরিয়েম সাইদানি অনুষ্ঠানের আয়োজন করেন।

জামায়াত আমিরের চিঠিতে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে কূটনৈতিক যোগাযোগ, পারস্পরিক সৌহার্দ্য এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্য নুরুন্নিছা সিদ্দিকা, মারজিয়া বেগম, নাজমুন্নাহার নীলু ও সাবিকুন্নাহার মুন্নি উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুরসহ জামায়াতের অন্যান্য কেন্দ্রীয় নেতারা অনুষ্ঠানে অংশ নেন।

এস