বিদ্যুতের মূল্য বাড়ালে দেশবাসীকে সঙ্গে নিয়ে গণআন্দোলন গড়ে তোলা হবে। আজ সন্ধ্যায় নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য ইফতেখার আহমেদ বাবুর এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
তিনি বলেন, দেশে কুইক রেন্টাল বিদ্যুত কেন্দ্রের নামে উচ্চমূল্যের বিদ্যুৎ উৎপাদন ও নবায়নের নামে দুর্নীতিকে রাষ্ট্রীয়ভাবে বৈধ করার অপচেষ্টা করছে সরকার। সরকারের এ অপচেষ্টা প্রতিহত করা হবে।
বিবৃতিতে আরো বলা হয়, যেখানে দুর্নীতি ও অদক্ষতাকে দূর করে বিদ্যুতের দর কমানো দরকার ছিল সে অবস্থায় দর বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই। সরকার এ ধরনের জনবিরোধী প্রচেষ্টা থেকে সরে না আসলে নাগরিক ঐক্য আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও হুশিয়ার করা হয়।
আজ মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশনে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাবের উপর গণ-শুনানি অনুষ্ঠিত হয়। এতে নাগরিক ঐক্যের পক্ষ থেকে কেন্দ্রিয় কমিটির সদস্য ইফতেখার আহমেদ বাবু,শফিকুর রহমান হিরু,বিথী জিন্নু, আব্দুল বারী,খন্দকার সেলিম ও মো. ওয়াহিদুজ্জামান খান অংশ নেন।
[b]ঢাকা, ৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
'বিদ্যুতের মূল্য বাড়ালে গণআন্দোলন'
বিদ্যুতের মূল্য বাড়ালে দেশবাসীকে সঙ্গে নিয়ে গণআন্দোলন গড়ে তোলা হবে। আজ সন্ধ্যায় নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য ইফতেখার আহমেদ বাবুর এক বিবৃতিতে এ কথা জানানো হয়।





