দেশে অযোগ্য ও দুর্বৃত্তায়নের শাসন চলছে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক এর (সুজন) প্রধান নির্বাহী বদিউল আলম মজুমদার। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে অতিমাত্রায় দলীয়করণ করার কারণে গুম, খুন ও অপহরণ বেড়েই চলেছে।
রোববার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে "গুম, খুন ও অপহরণমুক্ত বাংলাদেশ চাই, জীবনের নিরাপত্তা চাই" শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঐক্যবদ্ধ নাগরিক সমাজ এ অনুষ্ঠানের আয়োজন করে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক বিবেচনায় ব্যবহার করা হচ্ছে। তাদেরকে অন্যায় কাজ করতে সরকার চাপ প্রয়োগ করছে। এ কারণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের স্বর্থে আরও দশটি অপরাধ করার সুযোগ নিচ্ছে।  
অন্যদিকে দলীয় বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়োগ দেয়ায় শাসনব্যবস্থা চরমভাবে ভেঙ্গে পড়েছে। এসব কারণে দেশে একটি বিশেষ শ্রেণী গড়ে উঠেছে। এটা হলো-সরকারের কাছের গোষ্ঠী, তাই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাচ্ছে না। সরকারের পৃষ্ঠপোষকতায় তারা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে।
বদিউল আলম মজুমদার বলেন, র্যা ব গঠন করা হয়েছিল ইনটেলিজেন্স ফোর্স হিসেবে। অথচ পুলিশের অনেক কাজই র্যা বকে করতে হচ্ছে। র্যা বকে দিয়ে পুলিশের কাজ না কিরয়ে পুলিশকেই কার্যকর করে গড়ে তোলা উচিত। পাশাপাশি র্যাচবের কার্যক্রম কী তাও পরিস্কার করা উচিত বলে মনে করেন তিনি।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। সভাপতিত্ব করেন ঐক্যবদ্ধ ছাত্রসমাজের  আহবায়ক আজম রপু।
[b]ঢাকা, জেইউ, ১১ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]