[b]ঢাকা:[/b] নির্বাচন পরবর্তী সহিংসতায় ঢাকা জেলার দোহার থানার বিলাসপুর গ্রামে তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনায় চার জনকে আটক করা হয়। আজ তাদের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রিমান্ড মঞ্জুরকৃত চারজন হলেন-আনোয়ার চকদার,খোকন চকদার,তোতা চকদার ও আলী চকদার।
ডিবির এসআই সিদ্দিকুর রহমান প্রত্যেকের দশ দিন করে রিমান্ড চেয়েছিলেন। কিন্তু মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সিরাজ জিন্নাহ তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।