কিশোরগঞ্জে সোনালী ব্যাংকের প্রধান শাখা থেকে সাড়ে ১২কোটি টাকা লুট হয়েছে। পাশের ভবন থেকে সুরঙ্গ করে ব্যাংকের ভল্টে রাখা এ টাকা লুট করা হয়।
রথখোলা এলাকার ব্যাংকের হিসেব কর্মকর্তা মহসিনুল হক জানান,ব্যাংকের ভল্টে সাড়ে ১২ কোটি টাকা ছিল। পুরোটাই খোয়া গেছে।
শুক্র ও শনিবার বন্ধ থাকার পর রোববার ব্যাংক খোলা হলেও ভল্টের তালা খোলা হয় দুপুরের পর। তখনই টাকা খোয়া যাওয়ার বিষয়টি ধরা পড়ে।
[b]ঢাকা, ২৬ জানুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]