আগামী ১৫ মে থেকে সারাদেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ সোমবার বিকালে নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
সিইসি বলেন,ভোটার তালিকা হালনাগাদের সুযোগ সারা বছরই আছে। যেকোনো সময় উপজেলা নির্বাচন কার্যালয়ে যোগাযোগ করে ভোটার হওয়া যায়। তবু আমরা শিগগিরই কাজ শুরু করবো। ২০১৫ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর হবে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। রোজা আসছে। তাই একটু আগেই শুরু করব।
তিনি বলেন, তিন ধাপে হালনাগাদ কার্যক্রম শেষ করা হবে। প্রতি ধাপে ২০০ উপজেলা নিয়ে এ কাজ করা হবে। আর সবার শেষে সিটি করপোরেশনে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। ডিসেম্বরের মধ্যেই এই কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।
সিইসি আরও বলেন,কেউ যাতে বাদ না পড়েন সেজন্য প্রচারের ওপর গুরুত্ব দেয়া হবে। বিভিন্ন মাধ্যমে প্রচারণা ছাড়াও মাইকিং,মোবাইল ফোনে মেসেজের মাধ্যমেও জানানো হবে। গতবার যারা বাদ পড়েছেন,বিশেষ করে মহিলা ভোটাররা যেন ভোটার হতে পারেন সে ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন,যারা বিদেশে থাকায় বা অন্য কারণে বাদ পড়েছেন,তাদের জন্য ভোটার সংখ্যা একটু বেড়ে যায়। এবার ৫ শতাংশের মতো বাড়তে পারে।
রোহিঙ্গাদের বিষয়ে সিইসি বলেন,ওসব এলাকায় বিশেষ কমিটি থাকবে। যিনি যথার্থ নাগরিক,তাকেই চেক করে ভোটার করা হবে।
তিনি বলেন,দ্বৈত ভোটার হওয়ার প্রয়োজন নেই। আমরা ভোটার তালিকায় নিজের এলাকা পরিবর্তনের পদ্ধতি সহজ করেছি। তাই কেউ এলাকা স্থানাস্তর করতে চাইলে সহজেই করতে পারবেন। তাই কেউ দ্বৈত ভোটার হবেন না।
তিনি বলেন,এবারও বাড়ি বাড়ি গিয়ে তালিকা করা হবে। যারা মারা যাবেন, তাদের তথ্য নিয়ে বাদ দেয়া হবে। কেউ এর মধ্যে ভোটার হতে না পারলে স্থানীয় নির্বাচন কার্যালয়ে বা রেজিস্ট্রশন অফিসে গিয়ে ভোটার হতে পারবেন।
[b]ঢাকা, এএম, ২৮ এপ্রিল (টাইমনিউজিবিডি.কম) // জেএ[/b]
১৫ মে ভোটার তালিকা হালনাগাদ শুরু
আগামী ১৫ মে থেকে সারাদেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ সোমবার বিকালে নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত
শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন দুই সদস্য হিসেবে যুক্ত হয়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে নির্বাচিত এলিজা জামান সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ব্যাপক অনিয়ম নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়: জামায়াত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম, অব্যবস্থাপনা, বলপ্রয়োগ ও দলীয়করণের অভিযোগ তুলে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করাকে বাস্তবতার সঙ্গে অসংগতিপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। তিনি এসব ঘটনার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
শপথ পেছানোর চক্রান্ত ইসরাইলে আরব ভোট বাড়াতে কাতার-তুরস্কের অর্থায়নের অভিযোগ
ইসরাইলের নির্বাচনে আরব জনগোষ্ঠীর ভোটার উপস্থিতি বাড়াতে কাতার ও তুরস্কসহ বিদেশি পক্ষগুলো অর্থ জুগিয়েছে কি না, তা তদন্ত করছে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত। নির্বাচনে বিদেশি অর্থায়ন ও হস্তক্ষেপের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান ও সুপ্রিম কোর্টের বিচারপতি নোয়াম সোলবার্গ।
ঠাকুরগাঁওয়ে সুষ্ঠু নির্বাচন হবে, উদ্বেগের কারণ নেই: ইসি সচিব
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচনী এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী নিরাপত্তা বাহিনীর সদস্যদের দেওয়া হয়েছে বডিওন ক্যামেরা।
ঠাকুরগাঁওয়ের নির্বাচনে কারচুপি হলে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলের
আগামীকাল ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন সুষ্ঠু না হলে সারাদেশে আন্দোলন ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১-দলীয় জোটের সমন্বয়ক এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
















