ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার রাজাবাড়ীতে বাসচাপায় মোটরসাইকেল চালক শফিকুল ইসলাম শফি (৪৬) নিহত হয়েছেন। এ ছাড়া মারাত্মক আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী সোহেল রানা (২৮)। শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আখেরুজ্জামান জানান,উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি বাস একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক শফিকুল ইসলাম শফি নিহত হন। এ ছাড়া মোটরসাইকেল আরোহী সোহেল রানা আহত হন।
তিনি বলেন, মৃতদেহটি উদ্ধার করে ২৫০শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
[b]ঢাকা, ২৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার রাজাবাড়ীতে বাসচাপায় মোটরসাইকেল চালক শফিকুল ইসলাম শফি (৪৬) নিহত হয়েছেন। এ ছাড়া মারাত্মক আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী সোহেল রানা (২৮)





