চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাসুদেবপুরে একটি সরস্বতি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাতের কোন এক সময়ে এটি ভাঙচুর করা হয়।
সদর থানার ওসি জসিম উদ্দীন ও পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পদক রনি কর্মকার জানান, বৃহস্পতিবার সকালে ভক্তরা এসে প্রতিমাটি ভাঙ্গা দেখতে পান। দুর্বৃত্তরা প্রতিমার মাথা ভেঙ্গে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। সরস্বতি প্রতিমার দুই হাত এবং রাজহাঁসের মাথা ভেঙ্গে ফেলেছে। কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানাতে না পারলেও রনি কর্মকার জানিয়েছেন, স্থানীয় কোন লোক এটা করেনি। বাইরের কেউ এসে প্রতিমা ভেঙ্গেছে। খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক সরদার সরফত আলী, পুলিশ সুপার বশির আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এই ঘটনায় পূজা উদযাপন কমিটির সদস্য শ্যামল কুমার বাদী হয়ে সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
[b]চাঁপাইনবাবগঞ্জ,৬ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
চাঁপাইনবাবগঞ্জে প্রতিমা ভাঙচুর
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাসুদেবপুরে একটি সরস্বতি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতের কোন এক সময়ে এটি ভাঙচুর করা হয়। সদর থানার ওসি জসিম উদ্দীন ও পূজা উদযাপন কমিটির
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় এডিস মশার লার্ভা নিধন কর্মসূচির উদ্বোধন
ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবিস্তার রোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় লার্ভা নিধন কর্মসূচির উদ্বোধন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ৩ হাজার ডেঙ্গু কিট দিলেন এমপি বুলবুল
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ৩ হাজার ডেঙ্গু শনাক্তকরণ কিট দেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুলের নিজস্ব অর্থায়নে এসব কিট সরবরাহ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে মা, মেয়ে ও নাতনি বলে জানা গেছে।
লাইট বন্ধে পুশইনের শঙ্কা, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুশইনের চেষ্টা করতে পারে—এমন আশঙ্কায় শুক্রবার রাতে সীমান্ত এলাকায় শত শত স্থানীয় বাসিন্দা জড়ো হন। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্তজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
চাঁপাইনবাবগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে আসাদুল হক (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
















