প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাকৃতিক ইতিহাস নির্ভর (ন্যাচারাল হিস্টোরিক্যাল মিউজিয়াম) জাদুঘরের পাশাপাশি দেশে আরো একটি অত্যাধুনিক জাদুঘর নির্মাণ করা হবে।
মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর-এর নেতৃত্বে জাতীয় জাদুঘরের চার সদস্যের একটি প্রতিনিধিদল তার সাথে দেখা করতে এলে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি মাহবুবুল হক শাকিল বলেন, প্রধানমন্ত্রী এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য সংস্কৃতি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।
অনুষ্ঠানে জাতীয় জাদুঘরের মহাপরিচালক কামরুন নাহার খানম প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ২০১২-১৩ অর্থ বছরের জাতীয় জাদুঘরের বার্ষিক রিপোর্ট ও অন্যান্য প্রকাশনা হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. আবুল কালাম আজাদ, সংস্কৃতি বিষয়ক সচিব ড. রনজিৎ কুমার বিশ্বাস, জাতীয় জাদুঘর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম আজিজুর রহমান এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল এসময় উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ১৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]