জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থা (হু) মঙ্গলবার বলেছে, ২০১২ সালে বিশ্বব্যাপী রান্নার আগুন থেকে শুরু করে মটরগাড়ির ধোঁয়া পর্যন্ত বিভিন্ন কারণে সৃষ্ট বায়ু দূষণে বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ লোকের মৃত্যু হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যা (হু)’র জন ও পরিবেশ স্বাস্থ্য বিষয়ক প্রধান মারিয়া নেইরা বলেন, ‘ঘর ও ঘরের বাইরে বায়ু দূষণ এখন সবচেয়ে বড় পরিবেশগত স্বাস্থ্য সমস্যা এবং এটি উন্নত ও উন্নয়নশীল প্রত্যেক দেশকেই ক্ষতিগ্রস্ত করছে।
হু’র নতুন গবেষণায় দেখা গেছে, ২০১২ সালে বিশ্বে প্রতি আট জনে এক জনের মৃত্যুর সঙ্গে বায়ু দূষণের সম্পর্ক আছে।
তিনি বলেন, বায়ু দূষণের সঙ্গে সম্পর্কিত সবচেয়ে বড় ঘাতক ব্যাধি হলো- হৃদরোগ, স্ট্রোক, শ্বাসনালীর রোগ ও ফুসফুসের ক্যান্সার। হু’র মতে সবচেয়ে বেশি বায়ু দূষণ আক্রান্ত এলাকা হলো দক্ষিণ-পূর্ব এশিয়া। ভারত ও ইন্দোনেশিয়া এ এলাকায় পড়েছে। এছাড়া রয়েছে চীন, দক্ষিণ কোরিয়া, জাপান ও ফিলিপাইনসহ পশ্চিম প্যাসিফিক অঞ্চল।
এসব অঞ্চলে ৫৯ লাখ লোকের মৃত্যু হয়েছে। বিশ্বে বায়ু দূষণে মোট মৃত্যুর মধ্যে রয়েছে ৪৩ লাখ গার্হস্থ্য ধোঁয়াজনিত বায়ু দূষণের কারণে।
নেইরা সাংবাদিকদের বলেন, বায়ু দূষণে মৃত্যুর এই সংখ্যা দুঃখজনক ও উদ্বেগজনক।’ সূত্র: এএফপি
ঢাকা, ২৫ মার্চ (টাইমনিউজবিডি) // টিআই
শ্রেণীহীন
বায়ু দূষণে ৭০ লাখ লোকের মৃত্যু :বিশ্ব স্বাস্থ্য সংস্থা
জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থা (হু) মঙ্গলবার বলেছে, ২০১২ সালে বিশ্বব্যাপী রান্নার আগুন থেকে শুরু করে মটরগাড়ির ধোঁয়া পর্যন্ত বিভিন্ন কারণে সৃষ্ট বায়ু দূষণে বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ লোকের





