বাংলাদেশে সব দলের অংশগ্রহণে শিগগিরই সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই বললেন ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এরকি তোহমিয়ো।
মঙ্গলবার ফিনিশ ভাষায় তারেক রহমান অনূদিত বইয়ের একটি কপি ফিনল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রীর হাতে তুলে দেওয়ার সময় তিনি এই সব কথা বলেন।
বাংলাদেশে গণতন্ত্র এবং সবার অংশগ্রহণে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে ইউরোপিয়ান ইউনিয়নের মাধ্যমে পুনরায় উদ্যোগ নেবেন বলেও জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, উন্নয়ন সহযোগী দেশ হিসেবে ইউরোপীয়ান ইউনিয়নও বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার সমুন্নত রাখা এবং সবার অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়।
এরকি তোহমিয়ো বইটির প্রশংসা করে বলেন, এ ধরনের উদ্যোগ ইতিবাচক। একজন রাজনৈতিক নেতা জনগণকে সঙ্গে নিয়ে কিভাবে তার দেশের সামগ্রিক উন্নয়ন ঘটাতে চান, এই বইটি অনুবাদের মাধ্যমে তারেক রহমানের সেই রাজনৈতিক ভাবনার সঙ্গে ইউরোপের অনেকেই পরিচিত হওয়ার সুযোগ পাবে।
বইটি ফিনল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রী এরকি তোহমিয়ো’র হাতে তুলে দেন বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহিদুর রহমান।
এ সময় মুহিদুর রহমানের সঙ্গে ফিনল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রীর দীর্ঘ বৈঠকও হয়। বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি, দেশে প্রতিদিন গুম, খুন সন্ত্রাস ও মানবাধিকার লংঘনের ভয়াবহ চিত্র, ৫ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সরকারের নেতাকর্মীর, দলীয় কর্মীদের হামলা ও নির্যাতনের চিত্র তুলে ধরা হয়।
[b]লন্ডন,৬মার্চ,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
সবার অংশগ্রহণে নির্বাচন চায় ফিন্ডল্যান্ড
বাংলাদেশে সব দলের অংশগ্রহণে শিগগিরই সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই বললেন ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এরকি তোহমিয়ো। মঙ্গলবার ফিনিশ ভাষায় তারেক রহমান অনূদিত বইয়ের একটি কপি ফিনল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রীর হাতে তুলে দেওয়ার সময় তিনি এই সব কথা বলেন
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর
ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার, ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত এবং জরুরি উদ্ধার কার্যক্রমের সক্ষমতা বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানী ঢাকাসহ দেশের ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোতে জননিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
পোশাক কারখানা সচল ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর
পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় সংশ্লিষ্ট মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী
রাজধানীতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন ও অসন্তোষের মধ্যে পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অর্থ, স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টার সঙ্গে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। একই পরিস্থিতির কারণে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সংযুক্ত আরব আমিরাত সফরও বাতিল করা হয়েছে।
জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যুবসমাজ যেকোনো জাতির প্রাণশক্তি ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা, জাতীয় সংকট উত্তরণ এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য।
নতুন স্বৈরাচারের উত্থান দেখছি : নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, হাজারো মানুষের রক্তদানের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে এক স্বৈরাচারকে বিদায় করা হয়েছে। কিন্তু এখন দেশে নতুন স্বৈরাচারের উত্থান দেখা যাচ্ছে। তবে পতিত স্বৈরাচার ও নব্য স্বৈরাচার, দুই স্বৈরাচারকেই পরাজিত করা হবে।
















