ছিনতাই করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন ছাত্রলীগ নেতা মাসুদ পারভেজ। রাজধানীর মগবাজার মোড়ে রোববার ভরদুপুরে পূবালী ব্যাংকের গেট থেকে টাকা ছিনতাই করার সময় তাকে আটক করে রমনা পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাসুদ পারভেজ রামপুরা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
রমনা থানার অফিসার ইন চার্জ (ওসি) মশিউর রহমান জানান, বাংলামটর এলাকার একটি পার্টসের দোকানের কর্মচারী ইউসুফ মগবাজার মোড়ে পূবালী ব্যাংকে ৫ লাখ টাকা জমা দিতে আসেন। দোকান থেকেই মোটর সাইকেলে করে তাকে অনুসরণ করে দুজন ছিনতাইকারী। ইউসুফ যখন সিঁড়ি দিয়ে ব্যাংকে উঠছিল তখন তাকে অস্ত্র ঠেকিয়ে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে ছিনতাইকারীরা। এসময় পাশেই পুলিশ ছিল। তারা দ্রুত ঘটনাস্থলে এসে মাসুদ পারভেজ নামে একজনকে অস্ত্রসহ আটক করেন। অন্যজন পালিয়ে যায়।
[b]ঢাকা, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]
শ্রেণীহীন
ছিনতাইকালে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক
ছিনতাই করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন ছাত্রলীগ নেতা মাসুদ পারভেজ। রাজধানীর মগবাজার মোড়ে রোববার ভরদুপুরে পূবালী ব্যাংকের গেট থেকে টাকা ছিনতাই করার সময় তাকে আটক করে





