মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মাসুদ পারভেজসহ ৩১ নেতাকর্মীকে জেল-হাজতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার দুপুরে জামিন আবেদনে তারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ হাজির হন। এসময় বিচারক আবদুল হাই জামিন আবেদন নামঞ্জুর করে তাদের জেল-হাজতে প্রেরণের নির্দেশ দেন।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, এসব নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক, পুলিশের কাজে বাধা প্রদান ও নাশকতামূলক কর্মকাণ্ডের আটটি মামলা রয়েছে।
[b]ঢাকা, ১১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]