বৃহষ্পতিবার গভীর রাতে মিরসরাইয়ের হিঙ্গুলী ইউনিয়নের গণকছড়া এলাকা থেকে এক নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। সেখান থেকে পাইপগান ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন,ইউনিয়নের গনকছড়ার মৃত তাহের কোম্পানির ছেলে আবু ছালেক (২৪),মনির আহম্মদের ছেলে মো. রফিক (২৬) এবং তার স্ত্রী মরিয়ম প্রকাশ লায়লা (২২)।
মিরসরাই জোরারগঞ্জ থানার উপ পরিদর্শক নাজমুল হোসেন বলেন,গোপন সংবাদের ভিত্তিতে গনকছড়া এলাকায় অভিযান চালিয়ে ৯০ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।
মরিয়মের দেওয়া তথ্য মতে মাদক ব্যবসায়ী রফিকের ঘর থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়।
অফিসার ইন চার্জ (ওসি) জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।
[b]ঢাকা, জানুয়ারি ৩১ ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ [/b]
শ্রেণীহীন
মিরসরাইয়ে অস্ত্র উদ্ধার: আটক ৩
বৃহষ্পতিবার গভীর রাতে মিরসরাইয়ের হিঙ্গুলী ইউনিয়নের গণকছড়া এলাকা থেকে এক নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। সেখান থেকে পাইপগান ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।