[b]খাগড়াছড়ি: [/b]জেলায় জেএসএস (এমএএল) সমর্থিত এমপি প্রার্থী মৃণাল কান্তি ত্রিপুরার স্ত্রী পরিনিতা চাকমাসহ ছয় নারী কর্মী অপহৃত হয়েছে।
আজ শুক্রবার বেলা পৌনে ৩টার দিকে জেলা সদরের গিরিফুল হেডম্যান পাড়া থেকে তারা অপহরণের শিকার হয়।
স্বামীর পক্ষে প্রচারণা চালাতে গেলে কিছু অস্ত্রধারী যুবক পরিনিতা চাকমাসহ ছয় নারী কর্মীকে অপহরণ করে নিয়ে যায়।
মৃণাল কান্তি ত্রিপুরা এ ঘটনার জন্য প্রতিপক্ষ ইউপিডিএফ সমর্থিত প্রার্থী প্রসিত বিকাশ খীসার কর্মীদের দায়ি করেছে।
ইউপিডিএফ’র মিডিয়া সেকশনের প্রধান নিরণ চাকমা এ ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার বিষয় অস্বীকার করে বলেছেন, এমন অভিযোগ মিথ্যা ও কাণ্ডজ্ঞানহীন অপপ্রচার।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ নিয়ে এখনো কেউ অভিযোগ করেনি।
শ্রেণীহীন
খাগড়াছড়িতে এমপি প্রার্থীর স্ত্রীসহ ৬ নারী অপহৃত
খাগড়াছড়ি: জেলায় জেএসএস (এমএএল) সমর্থিত এমপি প্রার্থী মৃণাল কান্তি ত্রিপুরার স্ত্রী পরিনিতা চাকমাসহ ছয় নারী কর্মী অপহৃত হয়েছে।





