[b]ঢাকা:[/b] বিএনপি দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করে বোকামি করেছে। অচিরেই এর টের পাবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।
মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধ এভিনিউস্থ দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গত পাঁচ বছরে বিরোধী দলের সকল আন্দোলনে ব্যর্থ হয়েছে। নির্বাচন বানচাল করতেও তারা অক্ষম। আন্দোলনের সাহস বা সক্ষমতা কোনটাই তাদের নেই।
তিনি আরও বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনের ট্রেন গন্তব্যে পৌঁছে গেছে। এ নিয়ে আর কথা বলার কোন সুঝোগ নেই। এ ট্রেনের সিডিউল আর নতুন করে হবেনা বলেও জানান তিনি।
বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, একাদশ নির্বচনী ট্রেন সিডিউল পেতে হলে সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতা পরিহার করে আলোচনায় বসুন। নাহলে জনগণের জানমাল রক্ষায় সরকার হার্ডলাইনে যাবে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর করিব নানক বলেন, বিরোধী দল নির্বাচন পরবর্তী দেশব্যাপি যে সহিংসতা ও অগ্নিসংযোগ করছে এর আগুনে খালেদা জিয়াকেই পুঁড়তে হবে। আইএসইও আপনাকে (খালেদা জিয়া) রক্ষা করতে পারবেনা বলে মন্তব্য করেন।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও আইন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম, হাজী মো: সেলিম ও সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।
শ্রেণীহীন
বিরোধী দল টের পাবে: ওবায়দুল কাদের
বিএনপি দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করে বোকামি করেছে। অচিরেই এর টের পাবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।





