[b]মৌলভীবাজার[/b]:মৌলভীবাজারে ট্রাকচাপায় দুই রিশকার যাত্রী নিহত হয়েছে।  আহত হয়েছে রিশকার চালক।
বৃহস্পতিবার সকালে  শমসেরনগর রোডে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহত রিকশা চালককে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান,শমসেরনগরের একটি ট্রাক মৌলভীবাজার-সমশেরনগর সড়কের বিপরীতমুখী একটি রিকশাকে চাপা দিলে রিকশায় থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন রিকশা চালক।
পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে  মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান,ট্রাকসহ চালক পালিয়ে যায়।