সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা কেঁড়াগাছি সীমান্ত দিয়ে ৫ নারী-শিশুকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
পতাকা বৈঠকের মাধ্যমে বুধবার রাত ১০টায় তাদের ফেরত দেওয়া হয়।
খুলনার রামপালের বড়দূর্গাপুর গ্রামের বাপ্পি মন্ডলের স্ত্রী সাবিনা বিবি (৪৫), তার শিশু শাহারা খাতুন (০২), জেলার কুড়িকাউনিয়ার শাহিন রোজার স্ত্রী তাসলিমা বেগম (২১), আশাশুনির প্রতাপনগর গ্রামের মুজিবুর হাওলাদারের স্ত্রী রাশিদা বেগম (৩৫) ও তার মেয়ে সাবিনা আক্তার (১৩)কে বুধবার রাত ১০টায় পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেওয়া হয়।
কলারোয়ার তলুইগাছা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আবুল কাশেম জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় কেঁড়াগাছি সীমান্তের ১৩/২ আরএস পিলারের সন্নিকটে তলুইগাছা বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠকের শেষে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠায় বিএসএফ। পরে তাদেরকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
[b]ঢাকা, ৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) //  জেআই[/b]