কক্সবাজারের সেন্টমার্টিন ও বঙ্গোপসাগরের গোলারচর এলাকার মাঝামাঝিতে কোস্টগার্ডের গুলিতে ৩ চোরাকারবারী নিহত হয়েছে। শুক্রবার ভোরে চোরাকারবারীদের সঙ্গে এ সংঘর্ষে কোস্টগার্ডের ২ সদস্য আহত হন। বিকাল ৫টায় পুলিশ তাদের লাশ উদ্ধার করে।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দীন বলেন, ভোরে কোস্টগার্ড ও চোরকারবারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৩ চোরাকারবারী নিহত হয়। আহত হন ২ কোস্টগার্ড সদস্য। পরে বিকালে পুলিশ ৩ চোরাকারবারীর লাশ উদ্ধার করে।
শাহপরীর দ্বীপ কোস্টগার্ড স্টেশন কমান্ডার মোস্তফা তারেক জানান, আহত কোস্টগার্ডের সদস্যরা হলেন,ফয়সাল ও সামাদ। তাদের মধ্যে ফয়সালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং সামাদকে ঢাকা সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়েছে।
[b]ঢাকা, ২৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ [/b]