নারায়ণগঞ্জ জেলার নবীগঞ্জে বড় ভাই জসিমের ছুরিকাঘাতে তারই আপন ছোট ভাই রাকিব (২০) খুন হয়েছে।
মঙ্গলবার আনুমানিক বেলা সাড়ে ১১টায় নবীগঞ্জের হাজীগঞ্জ এলাকার গোদারাঘাটে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থনীয়রা আহতাবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক বেলা আড়াইটায় তার মৃত্যু হয়। নিহতের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
[b]ঢাকা, ১৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]