মেহেরপুরে পিকনিকের বাসে ডাকাতি করতে ব্যর্থ হয়ে ২টি বোমা বিস্ফোরণ ঘটায় একদল ডাকাত।তবে এ ঘটনায় যাত্রীরা কোনো ধরণের ক্ষতি হয়নি।
বৃহস্পতিবার মেহেরপুর উপজেলার আমদহ মাঠে রাত সাড়ে ১০টায় এ হামলার ঘটনা ঘটে।
বাসের চালক ইদ্রিস আলী টাইমনিউজবিডিকে জানান,উপজেলার আশরাফপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত দিনাজপুরের স্বপ্নপুরীর উদ্দেশ্যে মদিনা পরিবহনের (ঢাকা মেট্রো-জ-১৪-১১১৯) বাসটি রওনা হয়ে আমদহ মাঠে পৌঁছায়।
এ সময় ১৫/২০ জনের একটি ডাকাত দল বাসটি থামানোর চেষ্টা করে। তারা ব্যর্থ হলে বাসটি লক্ষ্য করে দু’টি বোমা নিক্ষেপ করেন। বোমার আঘাতে বাসের সম্মুখ ভাগের কাচ ভেঙ্গে যায়।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান টাইমনিউজবিডিকে জানান, খবর পেয়ে টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করেছে।
তিনি আরও জানান, কারা এই হামলা চিলয়েছে তা আমরা খুজে বের করে তাদের শাস্তি দেব।
[b]মেহেরপুর, জিই (টাইমনিউজবিডি.কম)[/b]