শীতের মৌসুমে টানা ৩ দিনের বৃষ্টিতে দিনাজপুরের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। গত ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) থেকে শুরু হওয়া টানা বৃষ্টি আজ সোমবার পর্যন্ত অব্যাহত রয়েছে। তবে আজ ১৭ ফেব্রুয়ারী (সোমবার) বৃষ্টি থেমে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে দিনাজপুর আবহাওয়া অফিস।
শীতকালে বৃষ্টি হওয়ার কারনে তীব্র শীতে সাধারন মানুষের ঘর থেকে বের হতে অসুবিধা হচ্ছে। ফলে খেটে খাওয়া মানুষেরা পড়েছে চরম দুর্ভোগে।
দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্রের কর্তব্যরত পর্যবেক্ষক শফিকুল ইসলাম জানান, আজ সোমবার থেকে বৃষ্টি না হওয়ার সম্ভবনা রয়েছে। তবে টানা এই বৃষ্টির কারনে শহরের অধিকাংশ সড়কে পানি জমেছে। ফলে অনেক সড়ক যান চলাচল করার অযোগ্য হয়ে পড়েছে।
শহরের পাহাড়পুর শহীদ মিনার মোড় থেকে চাউলিয়াপট্রি দক্ষিণ লালবাগ সড়ক, পুলহাট মোড় থেকে ফুলাবাড়ী বাসষ্ট্যান্ড, বটতলী শেরশাহ মোড় হতে রাজবাটি গেট, ঘাসিপাড়া বটগাছ মোড় থেকে ডাব গাছ মসজিদ হয়ে চাউলিয়াপট্রি মোড়, ছয় রাস্তার মোড় থেকে কোতয়ালী থানা মোড়, ছয় রাস্তা মোড় থেকে চারুবাবুর মোড়, রেলবাজার হাট থেকে শেরশাহ বটতলী মোড়, বাহাদুর বাজার এলাকাসহ শহরের বিভিন্ন সড়ক বেহাল অবস্থায় পরে আছে। যা আগামী বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই সংস্কার প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
[b]দিনাজপুর,এমআর,১৭ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
শীতকালের টানা বৃষ্টিতে দিনাজপুরে জনজীবন বিপর্যস্ত
শীতের মৌসুমে টানা ৩ দিনের বৃষ্টিতে দিনাজপুরের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। গত ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) থেকে শুরু হওয়া টানা বৃষ্টি আজ সোমবার পর্যন্ত অব্যাহত রয়েছে। তবে আজ ১৭ ফেব্রুয়ারী (সোমবার) বৃষ্টি থেমে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে দিনাজপুর আবহাওয়া অফিস
দিনাজপুরের ২ উপজেলার কমিটি বিলুপ্ত করল বিএনপি
দিনাজপুরের পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করা হয়েছে। রোববার (২৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বিজিবির কঠোর বাধায় প্রতিহত পঞ্চগড় ও দিনাজপুর সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা
বাংলাদেশ-ভারত সীমান্তে আবারও উত্তাপ। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পঞ্চগড় ও দিনাজপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ মোট ১৭ জনকে বাংলাদেশে পুশইনের (জোরপূর্বক অনুপ্রবেশ) চেষ্টা চালিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর অবস্থান ও তাৎক্ষণিক বাধার মুখে বিএসএফের এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
দিনাজপুরে ট্রাকচাপায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহতের খবর পাওয়া গেছে।
খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন আজ সোমবার (১৬ মার্চ)। দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে একযোগে দেশের ৫৩টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
দিনাজপুরে জামায়াত নেতার বাড়িতে অগ্নিসংযোগ
দিনাজপুর সদর উপজেলা জামায়াতের ইসলামী কর্মপরিষদ সদস্য জুয়েল রানার বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুবৃর্ত্তরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুদিনের মাথায় শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত এই ঘটনা ঘটেছে। জুয়েল রানা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতিও।
















