ভোটার তালিকা হালনাগাদ সংক্রান্ত বিধি সংশোধনের ব্যাখ্যা চেয়ে রোববার এ সংক্রান্ত ফাইলটি নির্বাচন কমিশনে ফেরত পাঠিয়েছে আইন মন্ত্রণালয়। ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম বৃহস্পতিবার (১৫ মে) শুরুর কথা থাকায় এ নিয়ে নতুন চিন্তায় পড়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোটার তালিকা নিবন্ধন বিধিমালা-২০১২ এর কয়েকটি বিধি সংশোধনের প্রস্তাব করে গত সপ্তাহে আইন মন্ত্রণালয়ে পাঠায় ইসি। ইসির সংশোধনী প্রস্তাবে, ফরম নং ১৩ ও ১৪ বিলুপ্ত করে শুধু ১৪ নং ফরম রাখতে বলে। আর যুক্তি হিসেবে বলা হয়, কোনো ভোটার তার এলাকা পরিবর্তন করতে চাইলে সে যদি একই উপজেলার বাসিন্দা হয় তাহলে ফরম ১৩ পূরণ এবং আর অন্য উপজেলার বাসিন্দা হয় তাহলে তাকে ফরম ১৪ পূরণ করতে হয়। এ ক্ষেত্রে ১৪ ধারায় সব তথ্য রাখলে ভোটারেরা শুধু একটি ফরম দিয়ে স্থানান্তর হতে পারবে। এতে কমিশনের একটি ফরম ছাপালেই হবে।
এ ছাড়া অঙ্গীকারনামার ২ এর (৩৩) ‘আমি বাংলাদেশের স্থায়ী নাগরিক। উপরে বর্ণিত সকল তথ্য সত্য।’ পরিবর্তন করে ‘আমি শপথ করে বলছি যে, আমি বাংলাদেশের নাগরিক। উপরে প্রদত্ত তথ্য সত্য এবং এ তথ্য দিয়ে আমি অন্য কোনো এলাকায় এ ফরম পূরণ করিনি বা ভোটার হইনি ।’ এ প্রস্তাব অনুমোদনের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।
এ বিষয় নির্বাচন কমিশনের এক উপসচিব নাম প্রকাশ না করে বলেন, ভোটার তালিকা হালনাগাদ সংক্রান্ত বিধিগুলোর ব্যাখ্যা বিষয়টি এখন আইন মন্ত্রণালয়ের হাতে। তারা অনুমোদন না দিলে উপকরণগুলো প্রেসে পাঠানো যাবে না। যদি ১৩ মে মধ্যে এগুলো সংশ্লিষ্ট এলাকায় পাঠানো না যায় তাহলে ১৫ মে থেকে ভোটার নিবন্ধন ও হালনাগাদ অনিশ্চিতার মধ্যে পড়বে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার (ইসি) শাহ নেওয়াজ বলেন, ভোটার তালিকা হালনাগাদের বিধিগুলোর ব্যাখ্যা চেয়েছে আইন মন্ত্রণালয়। এ বিষয়ে আগামীকাল (সোমবার) ব্যাখ্যা পাঠানো হবে। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম যথাসময়ে শুরু হবে। হালনাগাদ কার্যক্রমে এতে কোনো প্রভাব পড়বে না বলেও জানান তিনি।
এ দিকে আইন মন্ত্রণালয় সূত্র জানায়, আইনমন্ত্রী দেশের বাইরে থাকায় বুধবারের (১৪ মে'র) মধ্যে আইনগুলো সংশোধন করা যাচ্ছে না। মন্ত্রী আসার পরে ফাইলে স্বাক্ষর হবে। এ সব আইনের সংশোধন চূড়ান্ত না হওয়ায় কমিশন এখন পর্যন্ত ভোটার নিবন্ধনের জন্য সংশ্লিষ্ট ফরম, দিক নির্দেশনাসহ যাবতীয় উপকরণ তৈরি করতে পারেনি।
উল্লেখ্য, ভোটার তালিকা হালনাগের প্রথম দফায় ১৮২ উপজেলা (১৫ থেকে ২৪ মে পর্যন্ত), দ্বিতীয় দফায় ২১৯ উপজেলায় ( ১৫ থেকে ২৪ জুন) এবং তৃতীয় দফায় ১১৩ উপজেলায় (১ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত) তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন।
[b]ঢাকা, এএম, ১১ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
ভোটার তালিকা হালনাগাদ নিয়ে বেকায়দায় ইসি
ভোটার তালিকা হালনাগাদ সংক্রান্ত বিধি সংশোধনের ব্যাখ্যা চেয়ে রোববার এ সংক্রান্ত ফাইলটি নির্বাচন কমিশনে ফেরত পাঠিয়েছে আইন মন্ত্রণালয়। ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম বৃহস্পতিবার (১৫ মে) শুরুর কথা থাকায় এ নিয়ে নতুন চিন্তায় পড়েছে নির্বাচন কমিশন (ইসি)





