কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে সাত হাজার দুইশ পিস ইয়াবাসহ একটি সিএনজি জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে: কাজী হারুন অর রশিদ নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে নাজিরপাড়া এলাকায় একটি যাত্রীবাহী সিএনজিকে থামাতে গেলে কয়েকজন যাত্রী পালিয়ে যায়। পরে সিএনজি তল্লাশি করে সাত হাজার দুইশ পিস ইয়াবা পাওয়া গেলে সিএনজিটি জব্দ করা হয়।
লে. কাজী হারুন অর রশিদ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে যাবতীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
[b]ঢাকা, ২৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]